লড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের সৈয়দপুরের খেজুরতলা জুট মিল সংলগ্ন এলাকায়। দুর্ঘটনা গ্রস্থ লড়ি ও ডাম্পারকে গাজোল থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, গাজোল থেকে এক লড়ি গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। পথে উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই লড়িটিকে। ঘটনায় ডাম্পারটি নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খায়। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গাজোল থানার পুলিশ। এরপর ক্রেনের সাহায্যে ডাম্পার ও লড়িটিকে থানায় নিয়ে যায়।